বাংলাদেশের বাজারে আসছে হুয়াওয়ের ল্যাপটপ

৯ জুলাই, ২০২০ ১৫:৩৯  
চীনা টেক জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে বাংলাদেশের বাজারে স্মার্টফোনে ভালো অবস্থানে রয়েছে। নতুন নতুন ফোন বাজারে এনে তাক লাগিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবার প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে তাদের তৈরি ল্যাপটপ নিয়ে আসছে। হুয়াওয়ে বাংলাদেশের তথ্য মতে, চলতি মাসেই প্রতিষ্ঠানটি ফোনের পাশাপাশি বাজারে ল্যাপটপ নিয়ে আসবে। হুয়াওয়ে থেকে জানানো হয়, চলতি মাসেই হুয়াওয়ে মেটবুক ডি১৫ বাংলাদেশে আসছে। অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এই ল্যাপটপ উন্মোচন করবে। হুয়াওয়ে মেটবুক ডি১৫ ল্যাপটপে থাকছে দুই ধরেনর সাইজ ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি। ১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে থাকছে এএমডি রাইজন ৫৩৫০০ ইউ প্রসেসরসহ ৮ গিগারাইট র‌্যাম ও ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। দেশের বাজারে ল্যাপটপটির বাজার মূল্য কত হবে তা জানা যায়নি।